Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় নিষিদ্ধ হরকাতুল জিহাদ সদস্যের ৭ বছর জেল

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৬

কুলাউড়ায় বোমা হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ সদস্য মারুফ মোহাম্মদ ইসহাককে (২২) সাত বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ২ নং বিশেষ ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আলীম উল্ল্যাহ চৌধুরী এ রায় দেন। 

এ ঘটনায় দু’জনকে আদালত বেকসুর খালাস দিয়েছে। তারা হলেন, হাফিজ মোহাম্মদ কামরুল ইসলাম (৩০) ও লুৎফুর রহমান হারুন (৩৫)।

সরকার পক্ষের আইনজীবী (এপিপি) কুপা চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।  

উল্লেখ্য, ২০০৫ সালের ২ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলার পৃথীমপাশা গ্রামের নবাব আলী নকি খানের বাড়িতে বোমা হামলা চালায় হরকাতুল জিহাদ। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও তাদের হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.