Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের আওয়ামী লীগ নেতা জহির কারাগারে

বিশ্বনাথ প্রতিনিধি |  ১২ নভেম্বর, ২০২৫

সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক জহরুল হোসেন জহিরকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার ভোররাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর ওইদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার হওয়া জহির উপজেলার লামাকাজী ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদ চেয়ারম্যানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১২ সালে বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ ইস্যুতে চলতি বছরের ১২ অক্টোবর একটি মামলা করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। বিশ্বনাথ থানায় দায়েরকৃত মামলা নং ১০।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী। তিনি বলেন, ২০১২ সালের ঘটনায় সম্প্রতি দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.