Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে ৭ থেকে ৮ জন মুখোশধারী ডাকাত দল ঘরের জানালার গ্রীল কেটে খলিলুর রহমানের বাড়িতে ঢুকে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।

ডাকাতিকালে ডাকাতরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে সে গৃহকর্তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ডাকাতির খবর পেয়ে বিয়ানীবাজার থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.