Sylhet Today 24 PRINT

বড়লেখা পৌরসভায় তিন প্যানেল মেয়র নির্বাচিত

বড়লেখা প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় পরিষদের প্রথম সভায় গোপন ভোটের মাধ্যমে তিন ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত প্যানেল মেয়ররা হলেন-১ম তাজ উদ্দিন (কাউন্সিলর ৪নং ওয়ার্ড), ২য় আব্দুল মালিক (কাউন্সিলর ১নং ওয়ার্ড) ও ৩য় আছমা বেগম (সংরক্ষিত ওয়ার্ড)।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভা মিলনায়তনে মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী’র উপস্থিতিতে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলররা গোপন ভোটে তাদের রায় দেন।

বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী তিন প্যানেল নির্বাচিত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.