Sylhet Today 24 PRINT

শনিবার দিনভর সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ১৩ নভেম্বর, ২০২৫

ট্রান্সফরমার ও বিতরণ লাইন মেরামত এবং সংরক্ষণ ও গাছপালার শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার (১৫ নভেম্বর) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আবাসিক এলাকা, সোনার বংলা আবাসিক এলাকা, নতুনবাজার, আল ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপার, ফোকাস, জোনাকী এবং এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.