Sylhet Today 24 PRINT

এমপি হতে চান যুক্তরাজ্য আ’লীগ নেতা মিঠু

বিশ্বনাথ প্রতিনিধি  |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৬

নৌকা প্রতীক নিয়ে সিলেট-২ আসনের এমপি হতেচান যুক্তরাজ্যের শেফিল্ড আ’লীগ সভাপতি এম মোহিদ আলী মিঠু।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় (বিশ্বনাথ-বালাগঞ্জ-ওসমনানীনগর) আসেন নির্বাচনের প্রার্থীতা ঘোষনা করেন মিঠু। তিনি ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও সারংবাড়ির হাজী মন্তাহ আলী ও জরিনা বিবি দম্পতির ছেলে।

স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময়কালে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনানের স্বপ্ন বাস্তবায়নে মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যেই নির্বাচনে এসেছি। আ’লীগ থেকে কোন রাজাকারদের মনোনয়ন দেওয়া হবেনা। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোদ্ধেও স্বাধীনতা বিরোধীরা একের পর এক ষড়যন্ত্র চালাচ্ছে। তাদের খোঁজে বের করে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তিনি বলেন, নিজ উদ্যোগে সমাজের অসহায় মানুষের সেবা করে আসছি। আর সেই সেবার পরিধিকে বৃহৎ করতেই আ’লীগের মনোনয়ন নিয়ে আগামী সংসদ নির্বাচনে ‘নৌকা প্রতিক’ নিয়ে প্রতিদ্বন্দিতা করবো।

মতবিনিময় সভায় বিশ্বনাথ বার্তা’র সম্পাদক মোসাদ্দিক হোসেন সাজুল, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সিনিয়র সহ-সভাপতি আশিক আলী, সাধারন সম্পাদক মামুনুর রশীদ মামুন, কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, প্রচার সম্পাদক এটিএম আব্বাস, নির্বাহী সদস্য এনামুল হক মামুন, আখতার আহমদ সাহেদ, সাংবাদিক রফিকুল ইসলাম জুবায়ের, তজম্মুল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, মোহাম্মদ আলী শিপন, এমদাদুর রহমান মিলাদ, অসিত রঞ্জন দেব, নুর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাসেম ও শফিকুল ইসলাম শফিক উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.