বিশ্বনাথ প্রতিনিধি | ১৬ নভেম্বর, ২০২৫
সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ মোক্তার আলী ফাউন্ডেশন’র ৪র্থ মেধা-বৃত্তি পরীক্ষা’ ২০২৫ সম্পন্ন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরশহরের ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ে’ এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার ৭১টি প্রাথমিক ও ২১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ‘৫ম ও ৭ম শ্রেণির ৪০৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আলহাজ মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধা-বৃত্তি পরীক্ষা চলাকালে পরীক্ষার হল পরিদর্শন করেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, উপজেলা একাডেমিক সুপারভাইজর আব্দুল হামিদ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী ও ফাউন্ডেশনের সদস্য-সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রক আহমদ আলী হিরণ।
আলহাজ মোক্তার আলী ফাউন্ডেশনের ৪র্থ মেধা বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিব ও রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, সুষ্ঠু-সুন্দর ও শান্তিপূর্ণভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও আগ্রহী করে তুলবে ও মেধা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।