Sylhet Today 24 PRINT

আমার জনপ্রিয়তা দেখে একদল অপপ্রচার চালাচ্ছে, অভিযোগ এমরান চৌধুরীর

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৬ নভেম্বর, ২০২৫

নির্বাচনী মাঠে আমার জনপ্রিয়তা দেখে একদল অপপ্রচার চালাচ্ছে। কিছু নিচু প্রকৃতির মানুষ এসব করছে। এমনটি অভিযোগ করেছেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী।

রবিবার সন্ধ্যায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমনটি বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি কোনো আইন অমান্য কাজ করি নি। রাষ্ট্রের বিরুদ্ধে কোন কাজ করি নি। জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ করেছি এধরণের কোন কিছু নাই। সুতরাং আমি মনে করি এসব একধরনের প্রোপাগাণ্ডা জনগণ তা মেনে নেবে না।

এডভোকেট এমরান চৌধুরী বলেন, মুসলিম দেশ হিসেবে জনগণের একটা আশা আকাঙ্খার জায়গা থেকে কাজ করে গেছেন আমাদের নেতা রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তিনি সংবিধানে বিসমিল্লাহ সংযুক্ত করেছেন। ধর্ম থাকবে কিন্তু ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, আমরা এটা কখনো হতে দিবো না। যারা কথায় কথায় ধর্ম বলে তারাই ধর্মের অপব্যাখ্যা দেয়। এইসব অপব্যাখ্যাকারীদের বিপক্ষে আমাদের সজাগ থাকতে হবে। এটাকে সামাজিকভাবে আন্দোলন করে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, কেউ যদি বলে যে আমি জান্নাতের টিকেট দিয়ে দিবো, ‘নাউজুবিল্লাহ’ এটা মুসলমান হিসেবে কেউ বলতে পারে না। আমার কৃতকর্মের ফল আল্লাহ রাব্বুল আলামীনের কাছে আমাকেই পেইড করতে হবে পরকালে। এই ধরনের কথাবার্তার মাধ্যমে কিছু সময়ের জন্য সহজসরল মানুষকে ঠকানো যাবে, তবে বেশি দিন না। সংবাদকর্মী ভাইয়েরা আপনাদের লেখনীর মাধ্যমে এসব অপব্যাখ্যা কারীদের প্রচার করবেন এসব অপব্যাখ্যা কারী। এদেরকে আমরা ধর্মীয়ভাবে সঠিক মনে করি না।

তিনি বলেন, কিছু দিন আগে একটি রাস্তার কাজের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বলেছেন উনি করেছেন। পরবর্তীতে কাগজপত্র লোকেরা দেখেন আমার সুপারিশ আমি সিগনেচার করেছি। এইটা পরবর্তীতে ইন্জিনিয়ার বলেছেন আপনার এটা দিছি। এগুলো মানুষ বুঝে, আমরা প্রপাগাণ্ডা গেয়ে বেড়াই না। জনগণের কাজ যে পারেন করেন, এমপি হলে তো জনগণের কাজ করতে হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.