Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে গ্রামের বাড়িতে শেষকৃত্য হবে দ্বীপের

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০২৫

অকালে মারা যাওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস দ্বীপের মরদেহ সিলেট আনা হবে না। হবিগঞ্জে গ্রামের বাড়িতেই আগামীকাল মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হবে।

দ্বীপের পরিবার সূত্রে এসব তথ্য জানা গেছে।

দ্বীপ পরিবারের সাথে নগরের গোপালটিলা এলাকায় থাকতেন। গত মাসে উচ্চ শিকার জন্য তিনি মালয়েশিয়া যান। সেখানে হার্ট অ্যাটাক করে গত বুধবার ভোরে তিনি মারা যান।

সিলেটে দ্বীপের অনেক বন্ধু অনরাগী রয়েছেন। তারা শেষবারের মতো একনজর দেখতে চেয়েছিলেন দ্বীপকে। তবে ঝামলো এড়াতে মরদেহ সিলেটে না আনার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

মঙ্গলবার মালয়েশিয়া থেকে বিমানযোগে মরদেহ দেশে আসবে। এরপর ঢাকা থেকে হবিগঞ্জের পুটিজুরীতে নিয়ে যাওয়া হবে দ্বীপকে।

রোববার (১৬ নভেম্বর) রাতে ফেসবুকে এমনটি জানিয়েছেন দ্বীপের ছোট দিবাকর দাস ধ্রুব।

ফেসবুকে ধ্রুব লিখেন- ‘আমার ভাই দীপংকর দাশ দ্বীপ আগামী মঙ্গলবার দুপুরে আমাদের গ্রামের বাড়ি পুটিজুড়ী (মন্ডল কাপন), বাহুবল, হবিগঞ্জ এ পৌঁছবে। ভাই ফিরছে, কিন্তু আর জীবনের পথে নয়…। চিরঘুমের নীরবতায়।’

দ্বীপোর বন্ধুদের অনেকেও মঙ্গলবার তাকে শেষ বিদায় জানাতে পুটিজুরীতে যাবেন বলে জানা গেছে।


দ্বীপের স্বজনরা জানান, মঙ্গলবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে দিবাগত রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে বুধবার ভোর ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বীপ।

দ্বীপ ফেসবুকে পারিবারিক বিভিন্ন ইস্যুতে হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করতেন। তাতে দ্বীপের সাথে তার মাসহ পরিবারের অন্য সদস্যদেরও অংশ নিতে দেখা যেতো। হাস্যরসাত্মক এসব ভিডিও করে জনপ্রিয়তা পান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.