Sylhet Today 24 PRINT

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: সিলেটে তিন ফার্মেসিকে জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট নগরীতে তিনটি ফার্মেসীতে জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে ঘন্টাব্যাপী অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
 
অভিযানকালে নকল ও  প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে নগরীর শিবগঞ্জস্থ আইএস ফার্মেসী থেকে ৫ হাজার, ইসলামপুরস্থ মায়া ফার্মেসী থেকে ২ হাজার ও শাহপরাণস্থ জনসেবা ফার্মেসী থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় ও ১০ হাজার ঔষধ জব্দ করা হয়।
 
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.