Sylhet Today 24 PRINT

শ্রুতি সিলেটের বর্ণমালার মিছিল ২১ ফেব্রুয়ারি

মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতিবারের মত আগামী ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার সকাল ৭টায় শ্রুতি-সিলেট আয়োজন করেছে বর্ণমালার মিছিল।

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৫

মহান ভাষা শহীদ দিবস উপলক্ষে প্রতিবারের মত আগামী ২১ ফেব্রুয়ারি ২০১৫ শনিবার সকাল ৭টায় শ্রুতি-সিলেট আয়োজন করেছে বর্ণমালার মিছিল। বর্ণমালার মিছিল শ্রুতি পুরানলেনস্থ কার্যালয় হতে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। অনুষ্ঠান মালায় থাকবে ভাষার গান,একুশের কবিতা পাঠ। এতে প্রগতিশীল সকল সাহিত্য, সংস্কৃতিক,নাট্য সংগঠনের উপস্থিতি কামনা করা হয়েছে। উল্লেখ্য বিগত ২০১০ সাল থেকে শ্রুতি সিলেটের আয়োজনে নগ্নপায়ে বর্ণমালার মিছিল অনুষ্ঠিত হয়ে আসছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.