Sylhet Today 24 PRINT

সিলেটে র‍্যাবের অভিযানে যুবলীগ নেতা আকরাম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ নভেম্বর, ২০২৫

সিলেটে র‌্যাব-৯ এর অভিযানে নাশকতা মামলার পলাতক আসামি যুবলীগ নেতা আকরাম গ্রেপ্তার হয়েছেন।

র‍্যাবের প্রেরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গতকাল (১৭ নভেম্বর) রাত নয়টার দিকে শাহপরান থানাধীন নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের এজাহার নামীয় আসামি আকরামুল ইসলাম মান্না ওরফে আকরামকে গ্রেপ্তার করা হয়।

আকরাম সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা। তিনি দলইপাড়ার হাবিব মিয়ার পুত্র।

গ্রেপ্তারকৃত আসামিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.