Sylhet Today 24 PRINT

সিলেট-১ আসনে বাসদের প্রার্থী প্রণব জ্যোতি পাল

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার সদস্য সচিব প্রণব জ্যোতি পালকে সিলেট-১ (সদর ও সিটি করপোরেশন) আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

বুধবার (১৯ নভেম্বর) বুধবার দুপুর ২টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে বাসদ সিলেট জেলা শাখার সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সভাপতি নাজিকুল ইসলাম রানা, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা আহ্বায়ক মাছুমা খানম, চা শ্রমিক ফেডারেশনের রত্না বসাক,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক মামুন বেপারি, সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের সদর উপজেলার সাধারণ সম্পাদক রুমন বিশ্বাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আর পি ও সংশোধনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা, প্রার্থীর ব্যয় সীমা ৫০ লাখ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৭৮ লাখ টাকা করা-এগুলি সবকিছুই ধনিক শ্রেণীর হাতে নির্বাচনকে সঁপে দিয়ে সংসদকে কোটিপতিদের ক্লাবে পরিণত করার চক্রান্ত ছাড়া কিছুই নয়। সভায় অবিলম্বে এই আর পি ও সংশোধনী বাতিলের দাবি জানান হয়।

সভায় বক্তারা বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি অবসানের লক্ষ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান।

সভায় বাসদ জেলা সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক, রিকশা -ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রণব জ্যোতি পাল কে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.