Sylhet Today 24 PRINT

সোবহানীঘাট ও বন্দরবাজার থেকে চিহ্নিত ৫ ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ নভেম্বর, ২০২৫

সিলেট নগরের সোবহানীঘাট ও বন্দরবাজারে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইতারী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার ও রোববার কতোয়ালি থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

এরমধ্যে সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে রোববার অভিযান চালিয়ে সুমন মিয়া সাদ্দাম (২৫), আব্দুল হাকিম (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এদিকে, সোমবার বন্দরবাজার কালেক্টর মসজিদের সামনে থেকে সুফিয়ান আলী (২৭), মোহাম্মদ খালেদ আহমেদ (২৮) ও মো: নুরুল ইসলাম আকাশ(২৪) কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.