Sylhet Today 24 PRINT

এয়ারপোর্ট রোডে প্রাইভেটকারকে ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ৮

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০২৫

সিলেট এয়াপোর্ট সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত প্রাইভেটকারের যাত্রী মাহফুজ মিয়া (২২) কে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার চেচিশেউড়া গ্রামের বকুল মিয়ার ছেলে। পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুজনকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে। তাছাড়া তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এযারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন জানান, প্রাইভেট কারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা। এতে একজ নিহত ও ৭/৮ জন আহত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.