Sylhet Today 24 PRINT

পদ ফিরে পেলেন সিলেট বিএনপির আরও দুই নেতা

নিজস্ব প্রতিবেদক |  ২৭ নভেম্বর, ২০২৫

সিলেটের জকিগঞ্জের দুই বিএনপি নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এই দুই নেতা হলেন- জকিগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ ও পৌর বিএনপির নেতা সুলতান আহমদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে এসব তথ্য জানিয়েছেন সিলেটে জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম।

তিনি জানান, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার দায়ে তাদেরকে দলের পদ ও প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায় থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।

সম্প্রতি তাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুসারে তাদেরকে ফের পদ ফিরিয়ে দেয়া হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.