Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে শিশু উন্নয়ন প্রকল্পের মায়েরা পেলেন গবাদি পশু উপহার

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ২৮ নভেম্বর, ২০২৫

মধ্য ও দক্ষিন বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উপকারভোগী পরিবারের সচ্ছলতা বৃদ্ধির লক্ষে ৩২টি পরিবারের মায়েদের মাঝে গবাদিপশু গরু ও ছাগল বিতরন করা হয়েছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে চাম্পারায় চা বাগানে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩ ঘটিকায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প চাম্পারায় (বিডি ০৪১৮) আয়োজনে, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা "কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে এবং ন্যাশনওয়াইড কমিউনিটি সার্ভিস ফাউন্ডেশনের সহযোগীতায় ৩২ জন পরিবারের মায়েদের হাতে গবাদিপশু বিতরনী অনুষ্ঠিত হয়েছে। প্রকল্প হিসাবরক্ষক রনি দাসের সঞ্চালনায় ও প্রকল্প চেয়ারম্যান সাজু মারছিয়াং এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কো: চাম্পারায় চা-বাগান ব্যাবস্থাপক রাহেল রানা।

প্রকল্প প্রাঙ্গণে বিতরনী অনুষ্ঠানে আগত শিশু উন্নয়ন প্রকল্পের উপস্থিত ৩২ জন উপকারভোগী পরিবারের স্বচ্ছলতা বৃদ্ধির লক্ষ নিয়ে ১টি করে গরু ও ১ টি করে ছাগল উপহার, মায়েদের মাঝে বিতরন করা হয়। এসময় উপস্থিত উপহার পাওয়া উপকারভোগীরা দাতা সংস্থা কম্প্যাশন ইন্টার ন্যাশনাল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.