Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে দেশ-বিদেশের ৭৫০ দৌড়বিদের অংশগ্রহণে আলট্রা ম্যারাথন

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৮ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে দেশ-বিদেশের ৭৫০ জন দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ছুটি আলট্রা ম্যারাথন।

শুক্রবার ভোরে উপজেলার শমশেরনগর রানার্স কমিউনিটির আয়োজনে শমশেরনগর চা-বাগান মাঠ থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আবার চা-বাগান মাঠে এসে শেষ হয়।

আয়োজকেরা জানান, ছুটি আলট্রা ম্যারাথনের এটা দ্বিতীয় আয়োজন। এতে ৫০ জন বিদেশিসহ ৭৫০ জন দৌড়বিদ অংশ নেন। তিনটি ধাপে যথাক্রমে ১০, ২৫ ও ৫০ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

আয়োজক কমিটির পরিচালক ফয়সাল আল কয়েস বলেন, তিনটি ধাপে ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। রানাররা শমশেরনগর চা-বাগান মাঠ থেকে শুরু করে বিভিন্ন চা-বাগানের উঁচু–নিচু ট্রেইল রান করে আবার শমশেরনগর চা-বাগান মাঠেই দৌড় শেষ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.