Sylhet Today 24 PRINT

সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন আখতার

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২৫

সিলেট জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন কাজী আখতার উল আলম। শনিবার তিনি নতুন কর্মস্থলে যোগ দেন বলে জানিয়েছেন সিলেটের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার।

কাজী আখতার উল আলম এর পূর্বে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই)-এ কাজ করেছেন। তিনি ২৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) জাকি করা প্রজ্ঞাপনে আখতার উল আলমকে সিলেটের দায়িত্ব প্রদান করা হয় । প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন এসপি যোগদান করায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.