Sylhet Today 24 PRINT

ফেসবুকে প্রেম: ‘বাড়ি থেকে পালিয়ে’ সিলেট আসা দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক |  ৩০ নভেম্বর, ২০২৫

ফেসবুকের মাধ্যমে ‘প্রেমের সম্পর্কে জড়ানো’ দুই কিশোরীকে পরিবারের জিম্মায় দিয়েছে সিলেট পুলিশ।

রোববার সন্ধ্যায় তাদেরকে পরিবারের জিম্মায় দেওয়া হয় বলে সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান।

তাদের একজনের বাড়ি সিরাজগঞ্জে এবং অপরজনের খুলনায়। বাড়ি থেকে পালিয়ে সিলেটে চলে আসেন তারা।

শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুই কিশোরীকে হেফাজতে নেয়।

পুলিশ জানায়, শুক্রবার ওই দুই কিশোরী কোম্পানীগঞ্জের সাদাপাথর এলাকার একটি রিসোর্টে অবস্থান করে। শনিবার একসঙ্গে বসবাসের জন্য তারা থানার পাশের একটি বাসা ভাড়া নিতে যান। তখন স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ তাদের হেফাজতে নিয়ে পারিবারকে খবর দেয়।

কিশোরীদের একজন কলেজে পড়ে অপরজন স্কুলে। তারা প্রথমে ঢাকায় দেখা করেন। পরে সিলেটে আসেন। স্কুলছাত্রীর কাছে লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.