Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জুড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুড়ী প্রতিনিধি |  ০১ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শহিদ ওয়াসিম ব্রিগেড জুড়ী উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) জুড়ী পোস্ট অফিস রোডে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুর রহমান, ওয়াসিম ব্রিগেড জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান আল আমিন, সাধারণ সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর খান, শহিদ ওয়াসিম ব্রিগেড কমিটির দায়িত্বশীল জুয়েল মিয়া, শাহিন আহমদ, আরমান রাব্বি নয়ন, কাওসার রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.