Sylhet Today 24 PRINT

সিলেটে মোটরসাইকেলে করে যুবককে তুলে নিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক |  ০১ ডিসেম্বর, ২০২৫

সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকবায় এক যুবককে মোটর সাইকেলে করে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার দনা সীমান্তের রাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক সাইফুল ইসলাম (২০) দনা রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার ছেলে। লেনদেন সংক্রান্ত বিরোধের কারণে তাকে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, পূর্ব বিরোধের জেরে রাস্তা থেকে মোটরসাইকেলে করে সাইফুলকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে জানতে পেরেছি। কারা কি জন্য তাকে হত্যা করেছে এ ব্যাপারে খোঁজ নেওয়া পাশাপাশি জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, সাইফুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে সাইফুলের আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.