Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে সংঘর্ষে আহত ৩০

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার  দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার হলদারপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুল কাইয়ুম (৩০), জহুর আলী (৪০), আতাউর (৩৫), কামরুল হাসান (৫০), তোফাজ্জল (২৫), মামুন (২০), গোলাপ মিয়া (৬০), ওয়াজিত (৫০), শিবলু (৩০), আবু তাহের (৬০), জুলহাস (২৫), বাবুল (৩৫), পলাশ (১৫), আবু মিয়া (৫০), আফজল (৪০), নুরুল আমিন (১৭) ও আব্দুল আহাদকে (৩৫) হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হলদারপুর গ্রামের ফুল মিয়ার ছেলে শোয়েব মিয়া মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) রাতে একই গ্রামের সজলু মিয়ার ছেলে রুবেল মিয়ার দোকানে বাকিতে মোবাইল ফোনে রিচার্জ করতে যান। এতে রুবেল অপারগতা প্রকাশ করলে দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

এরই জের ধরে বুধবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্ত্রী এ ব্যাপারে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

তিনি আরও জানান, ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.