Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের সিলামে সাংবাদিকের বাসায় হামলা, ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গত মঙ্গলবার রাত সোয়া নয়টার দিকে সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা ও দৈনিক জাগ্রত সিলেট-এর সম্পাদক শেখ মোর্শেদের বাসায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে হামলা ও ভাঙচুরের আলামত সংগ্রহ করেছে।

হামলার ঘটনায় সাংবাদিক শেখ মোর্শেদের স্ত্রী আয়শা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে মোগলাবাজার থানায় বৃহস্পতিবার একটি এজাহার দাখিল করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.