Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে ১২৫ আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নির্বাচনী প্রতীক শাপলা কলি।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার থেকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে প্রথম ধাপে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি।

সিলেট-১ আসনে এহতেশাম হক; সিলেট-৩ আসনে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ; সিলেট-৪ আসনে মো. রাশেল উল আলম; মৌলভীবাজার-৪ আসনে প্রীতম দাশ; এবং হবিগঞ্জ-৪: নাহিদ উদ্দিন তারেক জাতীয় নাগরিক পার্টির হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.