Sylhet Today 24 PRINT

সিলেটে ফ্ল্যাট থেকে শর্টগানের রাবার ও কার্তুজসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক |  ১০ ডিসেম্বর, ২০২৫

সিলেট নগরের গার্ডেন টাওয়ার থেকে এনামুল ও বোরহান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ ডিসেম্বর) ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালী থানাপুলিশ।

তাদের হেফাজত থেকে ২৭ রাউণ্ড শর্টগানের লিডবল কার্তুজ ও রাবার কার্তুজ জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

মো. এনামুল হক (৩৫) ময়মনসিংহের হালুয়াঘাট থানার বেতকুঁড়ি গ্রামের মো. আব্দুল বারেক ও জোবেদা খাতুনের ছেলে। বর্তমানে তিনি শাহজালাল উপশহরের বি ব্লকের ২২ নং সড়কের ২৭নং বাসার বাসিন্দা।

আর বোরহান উদ্দিন (৩৫) সুনামগঞ্জ জেলার ছাতক থানার হায়দরপুর গ্রামের মৃত আমান উল্লাহ ও সরিফুল নেছার ছেলে। তিনি বর্তমানে মেন্দিবাগস্ত গার্ডেন টাওয়ারের ৮ম তলার ৪০/৮১ নং বাসার ফ্ল্যাটের বাসিন্দা এবং এই ফ্ল্যাট থেকেই কার্তুজ জব্দ ও তাদের গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে কোতোয়ালী থানায় মামলা দায়েরের পর দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.