Sylhet Today 24 PRINT

এবার পাঁচ মিনিটের ব্যবধানের দুইবার ভূমিকম্পে কাঁপল সিলেট

নিজস্ব প্রতিবেদক |  ১১ ডিসেম্বর, ২০২৫

সিলেটে ও মৌলভীবাজারের মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট সুত্রে জানা যায়, প্রথম ভূকম্পনটি বুধবার রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে অনুভূত হয় এবং এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।

এর পরপরই রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও কেঁপে ওঠে সিলেট ও মৌলভীবাজারের আশপাশ এলাকা। পরেরটির মাত্রা ছিল ৩ দশমিক ৩।

আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজারে ও দ্বিতীয়টির উৎপত্তিস্থল মৌলভীবাজারের বড়লেখায়।

তবে, ভূ-কম্পনের মাত্রা মৃদু হওয়ায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘুমের মধ্য অনেকে টেরও পাননি।

তবে সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্পের কারণে আতঙ্ক রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.