Sylhet Today 24 PRINT

সিলেটে যুবদলের ৫ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ১১ ডিসেম্বর, ২০২৫

সিলেট যুবদলের আরও ৫ নেতাকে সুখবর দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তাদের আবেদনের প্রেক্ষিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সিলেট জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন আহমদ চৌধুরী, সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক কাওছার আহমেদ জুম্মান, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ ও কোষাধ্যক্ষ মেহেদী হাসান সাজাই এবং গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহিদ খানকে বহিষ্কার করা হয়েছিল।

সম্প্রতি তাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলের প্রতি তাদের অতীত অবদানের কথা বিবেচনা করে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং স্ব স্ব পদে বহাল করা হয়েছে।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.