Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের কয়েকটি এলাকায় শনিবার বিদ্যুৎ বন্ধ থাকবে না

কুলাউড়া প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন বিদ্যুতের কুলাউড়া বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদাত হোসেন।

তিনি জানান, কুলাউড়া ৩২/১১ কেভি উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের কারণে শনিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপকেন্দ্রের আওতাধীন সব ফিডার বন্ধ থাকবে। ফলে কুলাউড়া ও জুড়ী উপজেলাতেই বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। গ্রাহকদের এই সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখপ্রকাশ করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.