Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে সংঘর্ষের ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

বিশ্বনাথ প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটের বিশ্বনাথের শাহজিরগাঁওয়ে সংঘর্ষের ঘটনায় প্রবাসী মানিক মিয়া পক্ষের ফয়জুল ইসলাম জয় বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রতিপক্ষ মোস্তাব আলীসহ ২০জনের নাম উল্লেখ করে আরও ১০/১৫জনকে অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।

৯ ফ্রেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে বিশ্বনাথ থানা পুলিশ তাদের অভিযোগপত্রকে এজাহার হিসেবে গন্য করে মামলা রেকর্ড করেছেন, (মামলা নং ১৬)। তবে মোস্তাব আলী পক্ষের কেউ এখনও থানায় অভিযোগ দায়েরে করেনি।

সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত প্রবাসী মানিক মিয়া ও সাবুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। অন্যান্য আহতরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৮ফ্রেব্রুয়ারি সোমবার রাতে পূর্ব-বিরোধের জেরে শাহজির গাঁওয়ের প্রবাসী মানিক মিয়া ও মোস্তাব আলী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ উভয় পক্ষে প্রায় ৩০জন আহত হন।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান জানান, সংঘর্ষের ঘটনায় প্রবাসী মানিক মিয়া পক্ষের ফয়জুল ইসলাম মামালা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.