Sylhet Today 24 PRINT

বড়লেখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিলের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০২৫

প্রতীকি ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা উত্তর শাহবাজপুর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ মিছিল করার অপরাধে পুলিশ ৫ যুবককে গ্রেপ্তার করেছে।

শনিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- গ্রেপ্তার হওয়া কিশোররা হলেন, পূর্ব দৌলতপুর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে সজিব আহমদ, সুনাম উদ্দিনের ছেলে জুবায়ের আহমদ, বড়ময়দান গ্রামের সেলিম উদ্দিনের ছেলে জাহিদ আহমদ, বাদেপুকুরিয়া গ্রামের মৃত জলিল উদ্দিনের ছেলে সাইদুল আহমদ ওরফে শাম উল্লাহ ওরফে সায়মন এবং আব্দুর রহিমের ছেলে জাহিদ হাসান।

এলাকাবাসি ও আসামিদের অভিভাবকদের দাবি শুক্রবার রাতে বেশ কয়েকজন কিশোর ছেলে খেলাধুলা শেষে মশকরা (মজা করার ছলে) বশতঃ আওয়ামী লীগের স্লোগান ও মিছিল দিয়েছিল। খবর পেয়ে পুলিশ এদের ৫ জনকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে সন্ত্রাস বিরোধী আইনে বিভিন্ন ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃতরা বয়সে কিশোর হলেও পুলিশ মামলায় তাদেরকে প্রাপ্ত বয়স্ক দেখিয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে মিছিল করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.