Sylhet Today 24 PRINT

সিলেটে মাজারের ভেতর থেকে মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ ডিসেম্বর, ২০২৫

সিলেট নগরের জিন্দাবাজার এলাকার মাজারের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এই লাশ উদ্ধার করা হয়।

তবে মারা যাওয়া ওই ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত তরতে পারেনি পুলিশ।

জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কোতোয়ালী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়ে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.