নিজস্ব প্রতিবেদক | ১৬ ডিসেম্বর, ২০২৫
প্রতীকী ছবি
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে তোফায়েল আহমদ (৪৬) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
তোফায়েল আহমদ সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীর মহল্লা ২৫/৩ এলাকার বাসা-৮৭/১ আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তোফায়েল আহমদ তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আলাদা বাসায় ভাড়া থাকতেন। মঙ্গলবার সকালের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার হয়। এক পর্যায়ে দুইজন রাগ করে পৃথক কক্ষে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুপুরের দিকে পরিবারের লোকজন ও স্থানীয় বসত ঘরের ফ্যানের সাথে তোফায়েল আহমদকে ঝুলতে দেখে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বেলা ১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তোফায়েল আহমদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এয়ারপোর্ট থানার ওসি শাহ মো. মোবাশ্বির বলেন, এক ব্যক্তি ও তার স্ত্রীর ঝগড়ার জন্য দুইজনেই আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে তোফায়েল আহমদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।