Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার-১ আসনে জামায়াত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন ফরম সংগ্রহ

ত্রয়োদশ সংসদ নির্বাচন

বড়লেখা প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান।

প্রার্থীর সাথে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচন পরিচালক মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা নায়েবে আমীর ও মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলার অফিস সেক্রেটারি ও উপজেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি জিয়াউল হক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.