Sylhet Today 24 PRINT

বৃহস্পতিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক |  ১৭ ডিসেম্বর, ২০২৫

প্রতীকী ছবি

সিলেট নগরের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) কয়েকটি গুরুত্বপূর্ণ এলকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন সংস্কার এবং গাছের শাখা প্রশাখা কর্তনের জন্য এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া বা বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবেরবাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকরঘাট, কলারতল, কাঠকুরি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।

তবে সাট-ডাউন চলাকালা বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং কাজ শেষ হওয়ার সাথে সাথে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.