Sylhet Today 24 PRINT

বড়লেখায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ১৭ ডিসেম্বর, ২০২৫

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন শাখার সহ সভাপতি অবসরপ্রাপ্ত প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর অভিযান চলাকালে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে দক্ষিণভাগ বাজারস্থ নিজ ফার্মেসী থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে একটি রাজনৈতিক মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.