Sylhet Today 24 PRINT

ডেভিল হান্ট অভিযানে উপজেলা প্রেসক্লাব সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের শাল্লায় ডেভিল হান্ট  অভিযানে শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) বাদল চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে ৷ তিনি বাহাড়া ইউনিয়নের ডুমরার মৃত মাখন লাল দাসের ছেলে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে শাল্লার ঘুঙ্গিয়ারগাঁও থেকে বাদল দাসকে থানায় নিয়ে যাওয়া হয় এবং রাতে ডেভিল হান্ট  অভিযানে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শাল্লা থানার তদন্তকারী কর্মকর্তা এসআই নবী হোসেন বলেন, বাদল দাসকে ডেভিড হান্ট  অভিযানে গ্রেপ্তার করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.