বড়লেখা প্রতিনিধি | ১৮ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন খেলাফত মজলিস মনোনীত মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের প্রার্থী মাওলানা লোকমান আহমদ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সহকারী রিটার্নিং অফিসার ও বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর কাছ থেকে তিনি মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা নির্বাচন অফিসার হাফিজুর রহমান।
প্রার্থীর সাথে ছিলেন- খেলাফত মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, জুড়ী উপজেলা সভাপতি মাওলানা আব্দুস সহিদ, সহ সভাপতি মাওলানা কাওছার আহমদ, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন।