Sylhet Today 24 PRINT

ডেভিল হান্ট ফেইজ-২: মৌলভীবাজারে আওয়ামী লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৮ ডিসেম্বর, ২০২৫

প্রতীকী ছবি

ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আসন্ন নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরণের প্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার ও বুধবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ মোহাম্মদ বিল্লাল হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. হরিপদ রায়, মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউপি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সাজ্জাদুর রহমান, রাজনগর উপজেলার ৮ নম্বর মনসুরপুর ইউপি আওয়ামী লীগের সেক্রেটারি আব্দুন নূর গুলু, জুড়ী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ প্রকাশ ফয়সাল উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা জমসেদ খা, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগ সহ সাধারণ সম্পাদক আমির হোসেন, কমলগঞ্জ ইসলামপুর ইউনিয়ন যুবলীগ সহ সভাপতি চন্দন কুর্মী, কুলাউড়া ছাত্রলীগ কর্মী ইমন আহমেদ ও তাহসিন হাসান বিজয়, শ্রীমঙ্গল আওয়ামী লীগের কর্মী ইসমাইল হোসেন রাজন ও জুড়ী ফুলতলা ইউনিয়ন যুবলীগ কর্মী অশোক দেববর্মা প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.