Sylhet Today 24 PRINT

সিলেটে আওয়ামী লীগের আরও ৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০২৫

সিলেট মহানগর পুলিশ ডেভিল হান্ট-২ অভিযানে আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ও বুধবার (১৮ ডিসেম্বর) পৃথক এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতদের বুধবার (১৮ ডিসেম্বর) মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীরা জিআর মামলা, বিস্ফোরক উপাদানাবলী আইন, ও পেনাল কোড মামলার সন্দিদ্ধ আসামি। পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমদ (৪০), যুবলীগ কর্মী আহমেদ হোসেন মুন্না (৩১), ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারা মিয়া (৬৪), আওয়ামী লীগ কর্মী মোহাম্মদ আলী বলি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কামাল হোসেন (৫৬), মো. ইয়াহিয়া (৪২), সদর উপজেলা তাতী লীগের সভাপতি দিলোয়ার হোসেন (৪৫), বিজিতলাল উজ্জল ওরফে নিধিররঞ্জন (৩৫) ও নূরুল ইসলাম (৬০)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.