Sylhet Today 24 PRINT

চৌখিদিঘিতে ৫ দোকানে আগুনে ৬০ লাখ টাকার ক্ষতি

সিলেট নগরীর চৌখিদিঘি এলাকায় ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সিলেটটুডে ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

সিলেট নগরীর চৌখিদিঘি এলাকায় ৫টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৫টার ‍দিকে চৌখিদিঘির সারমিন স্টোরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে সারমিন স্টোর, জান্নাত লাইব্রেরি, তারেক স্টোর, অনুকূল ফার্মেসি ও শাহজালাল ভ্যারাইটিজ স্টোর পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানের মালামাল পুড়ে যায়।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোলরুমে কর্তব্যরত কর্মকর্তা আনিসুর রহমান  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া দোকানগুলো থেকে নগদ দু’লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।’

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.