Sylhet Today 24 PRINT

বড়লেখায় উপজেলা চেয়ারম্যান ক্রিকেট লীগের ফাইনাল সম্পন্ন

বড়লেখা প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা চেয়ারম্যান ক্রিকেট লীগ ২০১৫-১৬ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় গ্রামতলা ক্রিকেট ক্লাব ৪ উইকেটে গল্লাসাঙ্গন ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয়ী হয়।

১০ (ফেব্রুয়ারি) বুধবার বিকেলে পিসি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশার স ালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সিপিএ’র উপদেষ্টা লুৎফুর রহমান চুন্নু, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, মিজানুর রহমান, সিপিএ’র যুগ্ম সম্পাদক এবি সিদ্দিকী দুলাল, সাংগঠনিক সম্পাদক রিফাত আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলু, আহমেদ নোমান, আর এম নজরুল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.