সিলেটটুডে ডেস্ক | ১৯ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -৫ আসনে এখনও দলীয় প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। এই আসনটি জোটসঙ্গীকে ছাড়া হতে পারে বলে আলোচনা রয়েছে।
ত্েইনর্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য সিলেট জেলা বিএনপির প্রথম সহ সভাপতি মামুনুর রশীদ (চাকসু মামুন) মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে চাকসু মামুনের পক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ ফরমটি সংগ্রহ করেন। তথ্যটি নিশ্চিত করেছেন মামুনুর রশীদ (চাকসু মামুন)।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা বিএনপির সহ সভাপতি ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান পারভেজ,, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি জালাল আহমদ জনি, আবদুল মালিক, রহিম উদ্দিন ভরসা , উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রহুল আমিন, কোষাধ্যক্ষ আবুল বাশার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আসাদ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম, শ্রমিকদলের সভাপতি জাকারিয়া আহমদ প্রমুখ।
এ ব্যাপারে মামুনুর রশীদ (চাকসু মামুন) বলেন, আমার নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনা মোতাবেক ভোটের মাঠে প্রচারণায় ব্যস্ত সময় পার করছি। আমার বিশ্বাস জকিগঞ্জ -কানাইঘাটের দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের আকাঙ্খা বিবেচনা করে হাইকমান্ড আমাকে দলের মনোনয়ন দিবে। এ অঞ্চলের মানুষ জিয়া পরিবারকে মনেপ্রাণে ভালোবাসে।