Sylhet Today 24 PRINT

আনন্দনিকেতনের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানমালা শুরু আজ

সিলেটটুডে ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ইংরেজি মাধ্যমের স্কুল আনন্দনিকেতনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)।

অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে এবং দেশের বাইরে থেকে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী ও সাবেক শিক্ষকরা মিলিত হচ্ছেন। স্কুল প্রাঙ্গণকে সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে।

দুই দিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি র‍্যালি সহ নানা আয়োজন।

বৃহস্পতিবার বিকালে স্কুল প্রাঙ্গণে আলোচনা পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিবেশ আইনজীবী সংস্থা বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান।

আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি স্কুলের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রী এবং শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

আগামীকাল শুক্রবার বিকালে স্কুলের নিজস্ব ব্যান্ড এর পাশাপাশি ব্যান্ড দল মেট্রোপলিস ও নেমেসিস গান পরিবেশন করবে।

উল্লেখ্য। শুধুমাত্র রেজিস্ট্রেশনকৃত ছাত্রছাত্রী, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিদের জন্য অনুষ্ঠান উন্মুক্ত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.