Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশ সদস্যের কলেজ পড়ুয়া মেয়ের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০২৫

সিলেট নগরে নিজ বাসা থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত রদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে নগরের বাদামবাগিচা এলাকার ইলাশকান্দির বাসা থেকে তাহমিনা আক্তার জেরিন (১৮) নামে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। জেরিনের বাবা নবী উদ্দিন মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য।

তিনি নগরের অগ্রগামী সরকারী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে এমনটি করেছেন তা নি্চিত হওয়া যায়নি।

সোমবার দুপুরে ওই বাসায় গিয়ে দেখা যায়, মরদেহ উদ্ধারের কাজ করছেন পুলিশ সদস্যরা। বাসার ভেতরে কান্না করছেন নিহত কিশোরীর বাবা-মাসহ স্বজনরা। কান্নারত থাকায় তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে থাকা বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, দুপুরে মরদেহ উদ্ধার করে আমরা ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

তিনি বলেন, পুলিশ কিশোরীর মৃত্যুর কারণ তদন্ত করে দেখছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.