Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০২৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে কোম্পানীগঞ্জ থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. শাহ আলম (৫১) কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর ঢালার পাড় গ্রামের মৃত আব্দুর রশিদ আলীর ছেলে। এছাড়া তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মো. শাহ আলমকে ২০২৪ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.