Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সদস্য মাহফুজ ইসলাম (২২), কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. মোস্তফা কামাল (৪০), জুড়ী উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খোকন দে (৩৩), কুলাউড়া উপজেলার ১২নং পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মোঃ রুবেল আহমদ (২১) ও একই উপজেলার রাউৎগাঁও এলাকার আওয়ামীলীগের কর্মী নানু মিয়া নান্নু (৩৩), বড়লেখা উপজেলার মজফরপুর এলাকার শ্রমিকলীগের কর্মী ফয়ছল আহমদ (৩৯), রাজনগর উপজেলার হরিচক এলাকার ছাত্রলীগের সক্রিয় সদস্য মুক্তার মিয়া (৩০)।

মঙ্গলবার দুপুরের এসব তথ্য নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ডেভিল হান্ট ফেজ টু অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.