নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত
সিলেট -১ আসনে বাসদ (মার্কসবাদী)’র প্রার্থী সঞ্জয় কান্ত দাস মনোনয়ন ফরম উত্তোলন করেন।আজ বুধবার ২৪ ডিসেম্বর'২৫ দুপুর ১২টায় সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সহ সভাপতি দোয়েল রায়, চা শ্রমিক অধিকার বাস্তবায়ন পরিষদের অধীর বাউরি প্রমুখ।
মনোনয়ন ফরম উত্তোলন পরবর্তী সময়ে সিলেট-১ আসনে বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সঞ্জয় কান্ত দাস বলেন, 'গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। জুলাই গনঅভ্যুত্থানের পর একটি অবাধ ও সুষ্ঠু পরিবেশে মানুষ ভোট দিতে চায়। কিন্তু তফসিল ঘোষণার পর গুপ্ত হত্যা, খুন, মব-সন্ত্রাস প্রকট আকার ধারণ করছে। ইতিমধ্যে একজন সংসদ পদপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। সামগ্রিক পরিবেশে নির্বাচন বানচালের একটি ষড়যন্ত্র পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপের মধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে।'
সঞ্জয় কান্ত দাস আরোও বলেন 'একটি গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্র মানেই সেখানে মতপ্রকাশ, ভোটাধিকার প্রয়োগের সুযোগ অবারিত থাকা যেমন জরুরি, একই ভাবে নাগরিকরা সকল ধরণের মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চয়তা থাকা জরুরি। আমাদের দল বিগত সময়ে এই প্রতিটি দাবি নিয়ে রাজপথে ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় সিলেট ১ আসনে কাঁচি প্রতীকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। এতে সবার সসহযোগিতা আশা করছি।