Sylhet Today 24 PRINT

জুড়ীতে ৩৮২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি |  ২৪ ডিসেম্বর, ২০২৫

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মোঃ আব্দুস সালাম (৫৫)। তিনি জুড়ী উপজেলার পশ্চিম বটুলী গ্রামের মোঃ ওসমান আলীর ছেলে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনস্থ ফুলতলা বিওপির একটি বিশেষ টহলদল বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।

বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.