Sylhet Today 24 PRINT

সিলেট-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাইফুদ্দিন খালেদ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০২৫

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন সাইফুদ্দিন খালেদ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকালে তিনি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।

সাইফুদ্দিন খালেদ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত মনোনয়নপত্র তার হাতে তুলে দেওয়া হয়েছে।

এর আগে এ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়নপত্র সংগ্রগ করেছিলেন জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন।

অবশ্য তিনি সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জন্যও দলীয় মনোয়ন সংগ্রহ করেছিলেন। তবে সিলেট-৫ আসনে সাইফুদ্দিন খালেদের দলীয় মনোনয়ন নিশ্চিতের পর এখন সেলিম উদ্দিন কেবল সিলেট-৬ আসন থেকেই জাতীয় পার্টির প্রার্থী হিসাবে নির্বাচন করতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.